বোরহানউদ্দিনে মাছের সাথে এ কেমন শত্রুতা

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনের দেউলা ১নং ওয়ার্ডের মোল্লা বাড়িতে রাতের আধাঁরে মুক্তিযোদ্ধা নাছির আহমদের চৌধূরীর পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে অজ্ঞাতরা।

সুত্র জানায়, ৮ই মার্চ সোমবার পুকুর পাড়ে গিয়ে স্থানীয়রা দেখে ছোট বড় সব ধরনের কৈ, শৈল, শিং, মাগুরসহ অন্যান্য মাছ মরে ভেসে উঠেছে। তারপর তারা নাছির আহমেদ অসুস্থজনিত কারনে ঢাকায় থাকায় তার শালা মুজাম্মেল ও হাসান খানকে বিষয়টি জানায়। খবর পেয়ে এলাকার লোকজন এসে পুকুরপাড়ে ভিড় করে ঘটনাটি প্রতক্ষ করে। এরপর স্থানীয় গন্যমান্য লোকজনকে জানানোর পর মরা মাছগুলো উঠিয়ে মানুষের মাঝে বিলিয়ে দেয়া হয়। তবে এঘটনার সাথে কারা জড়িত সেটা বের করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।