বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন মেঘনা নদী থেকে হাত পা বাঁধা এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। রবিবার সন্ধার পর ওই নারীর লাশ থানায় নিয়ে আসে পুলিশ। বোরহানউদ্দিন থানার এস আই
মোঃ বেলাল হোসেন জানায়, স্থানীয়রা মেঘনা নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে তারা মহিলা পুলিশ শাহানাজ পারভীন সহ অন্যানরা গিয়ে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সংলগ্ন মেঘনা নদী থেকে ওই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তিনি আরো জানান লাশের শরীলে কয়েকটি ক্ষত চিহ্ন পাওয়া গেছে। লাশের মুখমন্ডল পুরোপুরি পঁচে গেছে। পুলিশের ধারনা তাকে হাত পা বেঁধে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার জানান, লাশের গায়ে স্যালোয়ার কামিজ পড়া । লাশের কোন পরিচয় পাওয়া যায়নি । লাশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হবে । এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।


