বোরহানউদ্দিন পৌরসভায় ১১টি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মুকুল

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় ১৮ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ১১টি উন্নয়ন প্রকল্প সমাপ্তি কাজের উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল (এম.পি)।
২৯ই সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে এ সকল কাজের উদ্বোধন করেন।
উন্নয়ন মুলক কাজের উদ্বোধন শেষে উপজেলা চত্বরে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে¡ সুধি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন এমপি আলী আজম মুকুল ।

এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ: কুদ্দূস, উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, বোরহানউদিদ্দন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অসিম কুমার শিকদার, উপজেলা আওয়ামীলীগের সাস্থ বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম রুবেল সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন, আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ পৌর কর্মকর্তা ও কর্মচারী গণ।

প্রকল্প গুলো হলো বোরহানউদ্দিন থানার মোড় থেকে ল ঘাট পর্যন্ত রাস্তা পাকাকরন, থানার মোড় থেকে হাওলাদার মাকের্ট পর্যন্ত রাস্তা পাকাকরন, বোরহানউদ্দিন ঘেয়াঘাটে নির্মিত আধুনিক ল টার্মিনাল নির্মান ও সৌন্দর্য্য বর্ধন, বোরহানউদ্দিন হাসপাতালের সামনে একটি অত্যাধুনিক ব্রীজ নির্মান, বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজের পিছনে ব্রীজ নির্মান, গালর্স স্কুল সংলগ্ন ব্রীজ নির্মান, বোরহানউদ্দিন পৌরসভার সামনে গোরস্থান এর নিকটে আর সিসি গার্ডার ব্রীজ নির্মান, খাদ্য গুদাম এর সামনে থেকে কুয়েত মসজিদ হয়ে পাওয়ার প্লান্ট রোড ও নতুন ব্রীজ থেকে মিয়া বাড়ী পর্যন্ত কার্পেটিং রাস্তা উন্নয়ন করণ, বোরহানউদ্দিন খেয়াঘাট থেকে পাওয়ার প্লান্ট রোড পর্যন্ত কার্পেটিং রাস্তা উন্নয়ন করণ, রাস্তার দুই পাশে ড্রেন নির্মান, জয়া রোড থেকে বড় বাড়ী পর্যন্ত রাস্তা পাকাকরণ।

যা শুধু গনযোগাযোগের ক্ষেত্রে নয় এটি দর্শনার্থীদের জন্যও প্রিয় হবে বলে দাবী করেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম। তিনি আরও দাবী করেন আমার ২ মেয়াদে আমি এই পৌরসভার অনেক উন্নয়র মূলক কাজ সমাপ্ত করেছি এবং চলমান রয়েছে যা দেশের উপজেলা পর্যায়ে মডেল পৌরসভার দাবী রাখে বলে জানান।
তিনি বিগত জোট সরকারের সমালোচনা করে বলেন তাদের সময় এ পৌরসভাটি জনগনের জন্য বিন্দুমাত্র সুযোগ সুবিধা দেওয়া হয়নি এমনকি বর্ষা মৌসুমে এত বড় একটা পৌর বাজারে মানুষজন জুতা পায়ে হাটতে পারতো না কাদা এবং ময়লায় একাকার ছিল। কিন্তু বর্তমান সরকারের পলিসি এবং আমাদের ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুলের সহযোগিতায় আমরা এ পৌরসভাকে প্রথম শ্রেনীতে উন্নীত করার সাথে তাদের সুযোগ সুবিধাগুলো বাস্তবায়নে সক্ষম হয়েছি বলে আমার সাথে এখানকার বাসিন্দারা একমত হবেন বলে আশা রাখি।