বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন রুবেল সভাপতি ও ইন্দ্রজিৎ সাধারন সম্পাদক

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী ২০১৯-২০২০ সালের  জন্য  দিন ইসলাম রুবেলকে সভাপতি ও ইন্দ্রজিৎ দে কে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

গতকাল শুক্রবার রাতে ভোলার মনপুরা উপজেলার ভিআইপি ডাক বাংলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আহবায়ক দ্বীন ইসলাম রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মনপুরা থানার ওসি মোঃ ফোরকান আলী, বিশেষ অতিথি ছিলেন, মনপুরা খাদ্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, মনপুরা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুদ্দিন হাওলাদার।

কার্যকরি কমিটির বাকী সদস্যরা হলেন, সহ সভাপতি আব্দুল রহমান কবির (দৈনিক প্রথম সকাল), যুগ্ন সাধারন সম্পাদক জুয়েল সাহা বিকাশ  (দৈনিক বরিশাল সময়), যুগ্ন সাধারন সম্পাদক মোকাম্মেল হক ভূইয়া, (আমাদের বরিশাল) সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলার কণ্ঠের প্রতিনিধি আব্দুল আজিজ, সহ সংগঠনিক সম্পাদক দৈনিক ভোলার বানীর প্রতিনিধি হাসান তালুকদার, কোষাধক্ষ্য শাহাজাদা আখঁন (দৈনিক আজকের বার্তা), প্রচার প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন আজিম (দৈনিক সন্ধ্যা বানী), আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাহাবুবুর রহমান, (দৈনিক সন্ধ্যা বানী) ক্রিড়া সম্পাদক মোঃ নূরনবী, (দৈনিক সকালের বার্তা) সমাজ কল্যান সম্পাদক মোতাছিন বিল্লাহ তছলিম, (দৈনিক সাহসী বার্তা) দপ্তর সম্পাদক হাসনাইন ফরাজী, (দৈনিক হিরণম্ময়) সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান সোহান (দৈনিক বরিশালের কন্ঠ), ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (দৈনিক আজকের ভোলা), আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ সজিব (প্রভাতী নিউজ ডট কম), নির্বাহী সদস্য ডালিম খন্দকার (দৈনিক দক্ষিনের কাগজ)।