চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিক প্রাপ্ত মেজর জেনারেল ডাক্তার নাসির কে বিজয়ী করতে চৌগাছা এস এম হাবিব পৌর কলেজ মাঠে ছাত্রলীগের আয়োজনে মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয় ।
শনিবার (৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে ও বি এম শফিকুজ্জামান রাজুর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রেখেছিলেন যশোর-২ আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকার মাঝি অবসর প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল ডাক্তার নাসির উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক একাধারে অনেক বার নির্বাচিত উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান শেখ হাসিনার মনোনীত চৌগাছা উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি পরপর দুই বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শেখ হাসিনার আস্থাভাজন বীরমুক্তিযোদ্ধা জননেতা এস এম হাবিবুর রহমান,
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়িনের উন্নয়নের কারিগর অত্র ইউনিয়নে চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের য্গ্মু সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক শেখ নাজিম হাবিব শিপার, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জগদিশপুর ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান, সাবেক সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান তোতা মিয়া, নারায়নপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মুকুল, স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, সিংহঝুলি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রজ্জাক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, সম্পাদক মিকাইল হোসেন, নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়ক আমজেদ হোসেন, ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও ফুলসারা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান, চৌগাছা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ও কাউন্সিলর আনিচুর রহমান আনিচ, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর জিএম মোস্তফা ও সিদ্দিকুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক আতিয়ার রহমান প্রমুখ।


