ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ ৮ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন 

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ : শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদস্বাশিপ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সকালে জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের বিপরীতে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্বাধীনতা শিক্ষক পরিষদস্বাশিপ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতারা। 

মানববন্ধনে স্বাশিপ নেতারা মুজিববর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের একটি সার্বজনীন বিজ্ঞানভিক্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান। বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে বোর্ডের যথাযথ নিয়মের এফিলিয়েশনপ্রাপ্ত স্কুল, কলেজ, মাদরাসা কারিগরি, এবতেদায়ী অনার্সমাস্টার্সসহ প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

বক্তারা আরও বলেন, আসন্ন ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান এবং দ্রুত সময়ের মধ্যে সরকারি শিক্ষককর্মচারীদের সমপরিমাণ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। শিক্ষা প্রশাসনসহ শিক্ষা বোর্ড থেকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এছাড়াও করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য আর্থিক প্রনোদনা প্রদান এবং সকল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ডিভাইস, খাতাকলমসহ শিক্ষা সামগ্রী প্রদান মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে দুপুরের টিফিনের ব্যবস্থা করতে হবে। 

শূণপদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করার দাবি করেন শিক্ষকবৃন্দ। মানববন্ধনে তারা বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষককর্মচারীদের দুর্দশা লাঘবে শিক্ষককর্মচারী কল্যাণ ট্রাস্ট্ অবসর বোর্ডের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে। স্কুল, কলেজ, মাদরাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে শিক্ষাবান্ধব ব্যক্তিদের অন্তর্ভুক্ত এবং স্কুল পর্যায়ে নূন্যতম ডিগ্রি কলেজ পর্যায়ে নূন্যতম মাস্টার্স পাশ স্বচ্ছ ইমেজ সম্পন্ন ব্যক্তিদের মনোনয়ন করতে হবে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বাধীনতা শিক্ষক পরিষদস্বাশিপ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোহা. তারিকনূর জামাল, সাধারণ সম্পাদক মোহা. শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক পরিষদের সহসভাপতি আনোয়ার জাহান, মো. নজরুল ইসলাম, সহসাধারন সম্পাদক জুয়েল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর কবির, মহিলা সম্পাদক মোসা. খালেদা বেগম, সহসাংস্কৃতিক সম্পাদক কুদরতখুদা, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনাইন শাহনাজ

এসময় আরও উপস্থিত ছিলেনপলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. মজিবুর রহমানসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষককর্মচারীবৃন্দ। মানববন্ধন শেষে দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়