কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় যে খানে প্রধানমন্ত্রী সকলকে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়েছেন। সেখানে গরু, খাশি, মুরগির রোস্ট, টিক্কা, ইলিশ মাছ, গলদা চিংড়ি, বেগুনি, পোলাউ, ফেন্নি ও কলাপাড়া থেকে আনা জগার বিখ্যাত মিস্টি দিয়ে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে বাউফলের ইউএনও মোঃ আল আমিন তার দুই জমজ কন্যা আনিশা ও তানিশার আয়েশী জন্ম দিন উপলক্ষ্যে নাইট উৎসব করেছেন। বুধবার (৯ নবেম্বর) রাতে তার সরকারী বাসভবনে এ নাইট উৎসবের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে তার সরকারী বাস ভবন ও ভবন চত্বরে হরেক রকম আলোকসজ্জা করা হয়। বাস ভবনের ভিতরে ফটোসুট করার জন্য দৃষ্টি নন্দন মঞ্চ করা হয়। বিশাল পর্দায় নাচগানের ভিডিও বাজানো হয়। ব্যাপক আলোক সজ্জায় গোটা এলাকা আলোকিত হয়।
অনুষ্ঠানে সকল জনপ্রতিনিধি, সরকারী ও বেসরকারী কর্মকর্তাসহ আড়াইশ লোককে এ দাওয়াত দেয়া হয়। অতিথিরা উপহার নিয়ে যথা সময়ে হাজির হন জন্ম দিনের অনুষ্ঠানে। নাম প্রকাশ না করার শর্তে কয়েক ব্যক্তি বলেন,‘ যেখানে প্রধানমন্ত্রী সকলকে সাশ্রয়ী হওয়ার জন্য বলেছেন সেখানে ইউএনও তার কন্যাদের জন্ম দিনে ব্যাপক আলোকসজ্জা ও জমজমাট অনুষ্ঠান করে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়েছেন। আর এ কারণে এ বিষয়টি শহরে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।


