ব্রহ্মপুত্র নদে ডুবে শিশুর মৃত্যু

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিবেদকঃ কুড়িগ্রাম সদর উপ‌জেলায় ব্রহ্মপুত্র নদে ডুবে খাদিমুল ইসলাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নেওয়ানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খা‌দিমুল নেওয়ানিপাড়া গ্রামের জব্বার আলীর ছেলে।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের পাড়ে খেলা করছিল খাদিমুল। এক পর্যায়ে নদে পড়ে ডুবে যায় সে। পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে নদে খুঁজতে থাকে। এক পর্যায়ে স্থানীয়রা নদ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আইয়ুব আলী সরকার বিষয়‌টি নিশ্চিত করেছেন।