ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেতা কারাগারে

মোঃ সিজান খাঁন সোহাগঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক শ্যামলের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।আদলতে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে আইনজীবী ছিলেন তারিকুল ইসলাম খাঁন রুমা। তিনি এ তথ্য জানান। এডঃ তারিকুল ইসলাম খাঁন রুমা বলেন, গত ২০১৫ সালের পুলিশের উপর হামলার একটি মামলায় শ্যামল অস্থায়ী জামিনে ছিলেন।রোববার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন তিনি।আদালতে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেছেন বলে জানান,এডঃতারিকুল ইসলাম খাঁন রুমা।