এম এম সি মেহেদীঃ ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভট্রখামার এলাকা থেকে জুয়া খেলার অভিযোগে ৩জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। ১১ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এএসআই সালেহ আহম্মেদ নয়নের নেতৃত্বে ভট্রখামার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো উক্ত গ্রামের মোঃ ওমর আলী শেখ (৪৮), মোহম্মদ আলী (২৪) ও রবিউল ইসলাম। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে। যার নং-ননএফআইআর মামলা নং-৩/১৮, তারিখ-১১/০৬/২০১৮ইং।


