মোঃ সিজান খাঁন সোহাগ, অনুসন্ধানী প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন থাকা আখাউড়া উপজেলার নারায়নপুর ও রাজাপুর দুইটি পরিবার সহ লকডাউন কৃত আরো সাতটি পরিবার সহ মোট নয়টি পরিবারের মাঝে আজ ০৫/০৬/২০২০ সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা বলেন, করোনা ভাইরাস পজিটিভ আসা নারায়নপুর ও রাজাপুরের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে তারই পাশাপাশি সংস্পর্শকিত সাতটি পরিবারকে লকডাউন ঘোষণা করা পাশাপাশি লকডাউন ঘোষণাকৃত পরিবারগুলো যেন না খেয়ে থাকে সেজন্য সরকারি খাদ্য সামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
এসময় লকডাউন ঘোষণাকৃত বাড়ির মানুষকে নিজেদের বাড়ির বাহিরে যাওয়া নিষেধ করেন পাশাপাশি প্রতিবেশীরা যেন আগামী ১৪ দিন তাদের বাড়িতে প্রবেশ না করে সেইদকে সচেতনতা জাগিয়ে দেওয়াসহ অযথা বিনা কারণে বাড়ির বাহিরে ঘুরাফেরা থেকে বিরত থাকতে গণজমায়েত জনসমাগম এড়িয়ে চলতে বিশেষভাবে আহবান জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা।


