ভাড়া বেড়েছে মৈত্রী এক্সপ্রেসের

বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেসের ভাড়া বৃদ্ধি হয়েছে। নতুন ভাড়া কার্যকর হয়েছে গতকাল বৃহস্পতিবার থেকে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা কলকাতা রুটে ৫৩৮ কিলোমিটার এই রেলপথে এসি সিটের ভাড়া আগে ছিল তিন হাজার ৬০৫ টাকা। সেটি বর্তমানে বেড়ে হয়েছে তিন হাজার ৮৫০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ছিল দুই হাজার ৫৭০ টাকা। সেটি বেড়ে হয়েছে দুই হাজার ৭৩৫ টাকা। এ ছাড়া এক থেকে পাঁচ বছরের শিশুদের জন্য ৫০ শতাংশ ছাড় রয়েছে। এক্ষেত্রে পাসপোর্ট অনুসারে বয়স নির্ধারিত হবে।

২০০৮ সালের ১৪ এপ্রিল ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস চালু হয়। ট্রেনটি সপ্তাহে চার দিন (বুধবার, শুক্রবার, শনিবার এবং রোববার) ঢাকা থেকে কলকাতা যায়।