নালিতাবাড়ী প্রতিনিধি: ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ৩ বাংলাদেশী দেশে ফিরেছেন। আজ রোববার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নাকুগাঁও চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বিজিবির কছে হস্তান্তর করে।
ফেরতকৃত তিন বাংলাদেশী হলেনÑ কুড়িগ্রামের রৌমারী উপজেলার দক্ষিন আলগার চর গ্রামের গোলাপ মিয়ার ছেলে সোনা মিয়া (৩১), শেরপুরের শ্রীবরদী উপজেলার হারিয়া কোনা গ্রামের লক্ষিন্দ্র চিরানের ছেলে রূপান্তর মারাক (২৫) ও কুমিলার বা ারামপুর উপজেলার পদ্মাঘাট দক্ষিণ পাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরেরর ১২ জুন শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিঝুড়ি সীমান্ত দিয়ে সোনা মিয়া ও রূপান্তর মারাক ভারতে অনুপ্রবেশ করে। এসময় তারা ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)‘র হাতে আটক হন। পরে বিএসএফ তাদের পুলিশের কাছের হস্তান্তর করে। তাদের আাদালতের মাধ্যমে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলা কারাগারে প্রেরণ করা হয়। সেখানে তারা ১ বছর ৬ মাস ৫ দিন কারাভোগ করেন। অপরদিকে চলতি বছরে ৮ এপ্রিল ব্রাহ্মবাড়িয়ার একটি সীমান্ত দিয়ে সোহেল মিয়া ভারতে অনুপ্রবেশ করে। ভারতে অবৈধ ভাবে প্রবেশে দায়ে তিনি ৬ মাস ২৬ দিন কারাভোগ করেন।
শনিবার তাদের সাজার মেয়াদ শেষ হয়। পরে রোববার দুপুরে জেলার নালিতাবাড়ী উপজেলা নাকুগাঁও চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বিজিবির কছে হস্তান্তর করে।
এসময় এসময় ভারতের তুরা জেলার ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ডি হাজং, নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক শাহ আলম, বিএসএফ পোস্ট কমান্ডার আর রণজিত সিং, হাতিপাগার ক্যাম্প কমান্ডার লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। নালিতাবাড়ী নাকুগাঁও চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্য আবুল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


