মোঃ সামিউল আলম, দিনাজপুর প্রতিনিধি: ভারতে অনুপ্রবেশের দায়ে আঁটক হয়ে শিশু সংশোধনাগারে দেঁড় বছর সাঁজা খাঁটার পর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দেশে ফিরে এলো বাংলাদেশের ২ কিশোর। তাঁরা হলো, ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলার ভিতরঠাঁলা গ্রামের রফিক মিস্ত্রীর পুত্র দেলোয়ার হোসেন(১৬) এবং বরিশাল জেলার হেলার মুলানী উপজেলার পূর্ব তয়কা গ্রামের এসকান মোল্লার পুত্র রনি বাবু মোল্লা(১৪)।
২৪ এপ্রিল, মঙ্গলবার বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শুন্য রেখায় ভারতের অভিবাসন পুলিশ কর্তৃক হিলি ইমিগ্রেশন পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়।
ইমিগ্রেশন সুত্রে জানা গেছে, তাঁরা দু’জনেই দালালের মাধ্যমে কাজের সন্ধানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল। তাদের চলা-ফেরা দেখে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাংলাদেশী বুঝতে পেরে তাদেরকে আঁটক করে এবং ভারতের দক্ষিন দিনাজপুর শিশু সংশোধনাগারে দেঁড় বছর সাঁজা খেঁটে তাঁরা আজ দেশে ফিরে আসে।


