গাজীপুর জেলা সংবাদদাতাঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলাধীন চাপাইর ইউনিয়নের বড়ই বাড়ী বাজার স্ট্যান্ড হতে বোয়ালী ইউনিয়ন পর্যন্ত রাস্তা মেরামতের কাজ চলতে থাক্লেও রাস্তার কিছু অংশে রাতের বেলায় ভারি যান (ড্রাম টাক) চলাচলের ফলে রাস্থা মেরামতে বাধা গ্রস্থ হচ্ছে। এলাকাবাসী জানালেন এই রাস্তায় প্রতি দিন কয়েক শতাদিক মানুষের চলাচল। রাস্তায় অতিরিক্ত ধুলাবালি হওয়ার ফলে স্কুল কলেজের ছাত্র, ছাত্রী, মাঝারি ও ছোট যান চলাচল সহ কয়েকটি গ্রামের মানুষের চলাচল করতে অসুবিধা হচ্ছে।
পরে এই বিষয়ে স্থানীয় কিছু লোকের কাছে প্রশ্ন করলে জানা যায়, রাতে মাটি বোঝাই করা ভারি যানবাহন চলাচলের ফলে এই অসুবিধা হচ্ছে।
প্রশাসনের কাছে স্থানীয়দের দাবি দূত এই সমস্যা সমাধান করে চলাচলের উপযোগী করে তুলার।


