রির্পোটার, চৌগাছা (যশোর)ঃ যশোর শহরের কালেক্টরেট চত্বর থেকে চৌগাছার রাকেশ ঘোষ নামের এক ভুয়া পুলিশের এ এস পি পরিচয়দানকারি প্রতারককে আটক করা হয়েছে।
ভুয়া এ এস পি রাকেশ চৌগাছা উপজেলার রহেলাপোতা গ্রামের সন্তোষ ঘোষের ছেলে। সে শহরের ঘোপ সেন্ট্রাল রোড বাইলেনের পিলুখান সড়কের জনৈক শেফালির বাড়ির ভাড়াটিয়া।
পুলিশের দাবি দীর্ঘদিন ধরে রাকেশ পুলিশের এ এস পি পরিচয় দিয়ে শহর ও শহরতলীতে নীরিহ মানুষের সাথে প্রতারনা করে আসছিল। এই পরিচয় ব্যবহার করে সে নানা জনের কাছ থেকে সুবিধা আদায় করতো। কিন্তু অবশেষে সে এবার আটক পুলিশের বুদ্ধির কাছে। কোতয়ালি থানার দারোগা এস আই শাহিদুজ্জামান জানান, রাকেশ শহরের খড়কির কামরুলের স্ত্রী শারমিনকে প্রায় উত্যক্ত করতো। বিভিন্ন সময় মোবাইল করে আপত্তিকর কথাবার্তা বলতো। কয়েকবার নিষেধ করেও রাকেশ শোনেনি। কামরুল এ বিষয়ে কোতয়ালি থানায় অভিযোগ করেন। এস আই শাহিদুল বৃহস্পতিবার বিকেলে ফোন করে পরিচয় জানতে চাইলে রাকেশ নিজেকে আইজিপির প্রটোকল অফিসার পরিচয় দিয়ে শাহিদুলের চাকরি খেয়ে ফেলার হুমকিহ দেয়। এঘটনায় এস আই শাহিদুলের সন্দেহ হয়। তিনি পুলিশ হেড কোয়াটারে খোজ নিয়ে জানতে পারেন এ নামে পুলিশের কোন এ এস পি নেই। এরপর রাকেশকে কালেক্টরেট চত্বর থেকে আটক করা হয়।


