ভুয়া বিএসটিআই কর্মকর্তা কাটাখালীতে আটক

এম এম সি মেহেদী কাটাখালী (বাগেরহাট)ঃ বি, এস, টি, আই এর ভূয়া কর্মকর্তা আটক ও গণধোলাইয়ের পর পুলিশে সোর্পদ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুরে কাটাখালী এলাকায়।

সুত্রে জানা যায়, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালীস্থ কাটাখালী – জলছত্র রোড সংলগ্ন সাব্বির ফুড প্রোডাক্ট এ দীর্ঘদিন যাবত বি, এস, টি, আই এর অডিট অফিসার হিসাবে বিস্কুট কারখানার লাইসেন্স ও বিভিন্ন পেপার্স তদারকির কথা বলে বিভিন্ন সময় হাজার হাজার টাকা লুফে নেয়। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুরে জহিদুর রহমান নিজেকে বি, এস, টি, আই এর অডিট অফিসার মোঃ আমিনুর রহমান অডিট অফিসার পরিচয় দিয়ে আবারও ফায়দা লুটতে আসে। এ সময় স্থানিয় সাংবাদিক, কনজুমার রাইটস এর তথ্য অনুসন্ধান পরিচালক মোঃ কাইয়ুম খাঁন ও বি, এস, টি, আই কর্মকর্তা মোঃ শাফায়েত হোসেন সহ একাধিক কারখানার মালিকের সহযোগিতায় ভ‚য়া কর্মকর্তাকে পুলিশে সোর্পদ করা হয়। জানা গেছে উক্ত ভ‚য়া কর্মকর্তা বড় বড় চাকরী ও ব্যংক লোন পাইয়ে দেয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী জানা গেছে সে গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার রাজপাট গ্রামের মৃত আবুল কাশেম এর পুত্র জাহিদুর রহমান তার বর্তমান অবস্থান খুলনার জোড়া গেট এলাকায়। এ ঘটনায় এলাকায় ব্যপক আলোড়ন সৃষ্টি হয়েছে।