ভূমিকম্পে কাঁপল বন্দরনগরী চট্টগ্রাম

জেলা প্রতিব্দদকঃ বন্দরনগরী চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টা ৪৬ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
মাঝারি আকারের এ ভূমিকম্পে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের উত্তর পশ্চিমের ফালাম এলাকা থেকে ৩৮ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলটি বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫.৯।