ভূরুঙ্গামারীতে উপজেলা পরিষদ নির্বাচনে স্বাধীনতার পক্ষে চিকিৎসক বৃন্দের প্রচারনাঃ

মোক্তার হোসেন সরকারঃ– আগামী ১০ মার্চ প্রথম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় নেতা- কর্মীদের সহযোগিতায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আঃলীগ সাঃ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকনের সমর্থনে ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে প্রচারনায় নেমেছেন স্বাধীনতার পক্ষের চিকিৎসক বৃন্দ।
ঢাকা,রংপুর,বগুড়া,ময়মনসিংহ, স্যার সলিমুল্যাহ, কক্সবাজার, গ্রীনলাইফ প্রভৃতি মেডিক্যাল কলেজ থেকে আগত ৩৫ জন চিকিৎসক এই ক্যাম্পিং এ অংশ গ্রহন করেছেন।

গতকাল মঙ্গলবার উপজেলার পাথরডুবি ইউনিয়নের খানাঘাট হাইস্কুলে অনুষ্ঠিত একটি ক্যাম্পে কর্মরত স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ডাঃ হাসান আরিফ জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী নুরুন্নবী চৌধুরী খোকন এবং তার পুত্র বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসু সহ-সভাপতি পদপ্রার্থী রেজওয়ানুল হক শোভন এর সাথে তাঁদের নিবীড় সম্পর্কের কারনে তাঁরা স্বেচ্ছাপ্রনোদিত ভাবে এই ক্যাম্পিংয়ে অংশ নিয়েছেন। শতশত গরীব পুরুষ-মহিলা ও শিশুরোগী বিনাখরচে চিকিৎসা পরামর্শ এবং ঔষধ পেয়ে খুশি হয়েছেন। আরিফা (২৫) নামক এক রোগী জানায় পয়সার অভাবে ডাক্তার দেখিয়ে বুকে ব্যাথার ঔষধ কিনতে পারি নাই। আজ ঔষধ পেয়ে খুব আনন্দ লাগছে।
আংশ গ্রহনকারী ডাক্তাররা হলেনঃ হাসান আরিফ, নুরুল, মাসুদ , তুষার ইমতিয়াজ আহমেদ, রনজিৎ হালদার, সুমন হুসাইন, ঝলক খন্দকার, সাফিউল, মাহফুজুর, রহমান, রাসেল আহমেদ, সাধন বিশ্বাস, সবুজ বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, জান্নাতুল নাঈম, শিরীর, ফাহিম,ক্ষীরোদ কর্মকার, শাকিল আহমেদ, আবদুর আল সাইদ, মাহমুদুল হাসান সহ অন্যান্ন আরও ১২ জন।

উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদন্দী অপর জন হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাইমাস্টার। প্রতিক গোলাপ ফুল। এছাড়া মহিলাভাইস চেয়ারম্যান পদে ফরিদা পারভীন ও শাহানার বেগম মিরা এবং পুরুষভাইস চেয়ারম্যান পদে আলহাজ জালাল উদ্দিন মন্ডল, শাহজাহান সোহাগ, রনি ও চ ল মাহমুদ হাওলাদার প্রতিদ্বন্দিতা করছেন। শান্তিপূর্ণ পরিবেশে সবার নির্বাচনী প্রচারনা চলছে।
এদিকে স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীরা দৃঢ় ব্যক্ত করে বলেনযে, ইনশাল্লাহ্ নৌকার বিজয় সুনিশ্চিৎ।