ভূরুঙ্গামারীতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ মাদক বিরোধী অভিযানে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কথিত বন্দুক যুদ্ধে ১ মাদক সরবরাহকারীর নিহত হয়েছে। নিহত মাদক সরবরাহকারীর নাম ইব্্রাহিম (৩৫)। সে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানীর নাওঢোর গ্রামের মৃত ইনছাফ আলীর পুত্র।
ভ‚রুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির জানান, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানী গ্রামে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে যায় একদল পুলিশ। মাদক চোরাকারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর হামলা চালায়। হামলা মোকাবেলায় পুলিশ গুলি চালায়। এ সময় এএসআই নাদের ও আইয়ুব নামে পুলিশের দুই সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ইব্রাহিমকে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়াও সেখান থেকে পাঁচ কেজি গাঁজা, দেশী অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানায় ইব্রাহিমের নামে ৫টি মামলা রয়েছে।
গুলিবিদ্ধ ইব্রাহিমকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হলে শনিবার সকালে সেখানে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবী, ভ‚রুঙ্গামারী থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে ইব্রাহিমকে আটক করে থানায় নিয়ে যায়। তবে পরিবারের এ দাবী অস্বীকার করেছে পুলিশ।