কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকের মাঝে পাট চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে তিন হাজার পর্যায়ক্রমে ইউরিয়া, টিএসপি এবং এমওপি সহ মোট নয় কেজি করে সার বিতরণ করা হবে।
সোমবার(১১ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে পাট অধিদপ্তরের উদ্যোগে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় এসব বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, কুড়িগ্রাম জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটি এম তৈবুর রহমান প্রমুখ।


