ভূরুঙ্গামারীতে পঙ্গু আওয়ামীলীগ কর্মীর পাশে দাঁড়ালেন যুব নেতারা

মোক্তার হোসেন সরকার, ভূরুঙ্গামারী থেকেঃ ভূরুঙ্গামারীর পাথরডুবী ইউনিয়নের বাঁশাজনী গ্রামের এক পঙ্গু আওয়ামীলীগ কর্মীর পাশে দাঁড়ালেন উপজেলা যুব কর্মীরা। জানা গেছে বাঁশজানী গ্রামের জনৈক আব্দুল করিম নামের সাবেক এক ইউপি মেম্বার ও আওয়ামীলীগ কর্মী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পক্ষাঘাতগ্রস্থ হয়ে বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছেন। তার চিকিৎসা করার মত আদৌ কোন আর্থিক সামর্থ নেই জানতে পেরে গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা শ্রমিক লীগ সভাপতি মিজানুর রহমান ও সম্পাদক সুলতান মাহমুদ এবং যুবলীগ নেতা তরিফুল ইসলাম তার বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিয়ে তার হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন যুবলীগের নিরঞ্জন রায়, সোহেল প্রমূখ। তাঁদের এই সহমর্মিতার কথা জানতে পেরে পাথরডুবী ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে অচিরে পাঁচ হাজার টাকা দেয়া হবে বলে জানা গেছে।

এদিকে এই পরিমাণ অর্থ নগন্য হলেও এলাকার সুধীজনরা খুশি হয়ে বলেন যে, আওয়ামীলীগের মত একটা বিশাল রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ইচ্ছে করলেই সারা দেশের অস্বচ্ছল-রুগ্ন কর্মীদের চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব।