জেলা প্রতিনিধি ঃ ভেড়ামারা উপজেলার সাতবাড়িযা মুচিপাড়া গ্রামে কৃষকের শোবার ঘরে ১টি গোখরা সাপের খলোস ও ১৯টি গোখরা সাপোর বাচ্চা ও ১৯টি ডিম পাওয়া গেছে। খবর পেয়ে এরালা বাসিরা দেখার জন্য ভিড় করে।
আজ রবিবার দুপুরে ঘরের ভেতর থেকে বিষাক্ত ১টিসাপের খলোস উদ্ধার করে। পরে ঘরের মেঝে খুঁড়ে ১৯টি গোখরা সাপের বাচ্চা ও ১৯টি সাপের ডিমের খোসা উদ্ধার করে সাপুড়েরা।
সাতবাড়িয়া মুচিপাড়া গ্রামের আব্দুল গণি বলেন, আজ শনিবার সকাল ৯টার দিকে ঘরের চৌকির নিচে বড় একটি সাপের খলোস দেখতে পান। পরে সাপুড়েদের খবর দেয়া হয়। উপজেলার বার মাইল এলাকা থেকে ২জন সাপুড়ে ঘঠনা স্থলে গিয়ে আব্দুল গণি বাড়ির শোয়ারার ঘরের মেঝের মাটি খুড়ে ১৯টি গোখরা সাপের বাচ্চা ও ১৯টি সাপের ডিমের খোসা উদ্ধার করে। বড় দুটি সাপ খুজে পাওয়ার জন্য সাপুড়েরা বিভিন্ন জায়গায় খুড়তে দেখা যায়।
সাপুড়ে রবিউল ইসলাম খোকন বলেন, ‘পদ্ম গোখরা’ বা কিং কোবরা সাপ সাধারণত ঘরের মেঝেতে মাটির নিচে ডিম পাড়ে ও মা সাপটি আশেপাশে অবস্থান করে। সাপোর বাচ্চা ও ডিমের খোসা ইতোমধ্যে উদ্ধার কারা হয়েছে। সবগুলো ডিম ও মা সাপটিকে আমরা খুজে বেড়াচ্ছি।
তবে খোঁড়াখুঁড়িতে বড় কোনো সাপ পাওয়া যায়নি। এ ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।


