ভৈরবে পৌর আওয়ামী লীগের ইফতার মাহফিল

তমাল হাবীব, ভৈরব প্রতিনিধি।। আজ ভৈরব পৌর আওয়ামী লীগ এর উদ্যোগে ভৈরব কে.বি পাইলট মডেল হাই স্কুল মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিরে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া, সভাপতি, ভৈরব উপজেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. ফখরুল আলম আক্কাছ, মেয়র, ভৈরব পৌরসভা, জাহাঙ্গীর আলম সেন্টু, সাধারণ সম্পাদক, ভৈরব উপজেলা আওয়ামী লীগ,। আরো উপস্থি ছিলেন র্মীজা সোলাইমান, পেনেল মেয়র জেলা পরিষদ, কিশোরগঞ্জ, হাজী সিরাজ উদ্দিন, সহ-সভাপতি, ভৈরব উপজেলা আওয়ামী লীগ, এস.এম বাক্কী বিল্লাহ, সভাপতি, ভৈরব পৌর আওয়ামী লীগ, আতিক আহমেদ সৌরভ, সাধারণ সম্পাদক, ভৈরব পৌর আওয়ামী লীগসহ ভৈরব উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ।