তমাল হাবিব, ভৈরব প্রতিনিধি: মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ ভৈরবে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আ.লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফখরুল আলম আক্কাছ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির সাবেক সভাপতি আলহাজ্ব হমায়ুন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আনিসুজ্জামান, পৌর আওয়ামীলীগ সভাপতি এসএম বাক্কী বিল্লাহ, সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, বিশিষ্ট শিক্ষানুরাগী রফিকুল ইসলাম, ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় বিজয় দিবসে সারা দিন ব্যাপী নানা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা ও অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপ- কমিটি গঠন করা হয়।


