মাহবুব রহমান ঃ ৫ই জানুয়ারির মতো আর একটি ভোটারবিহীন নির্বাচনের পাঁয়তারা করছে বর্তমান অবৈধ ভোটারবিহীন সরকার। দেশে ৫ই জানুয়ারির মতো আর কোনো ভোটারবিহীন নির্বাচন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক ও ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির সদস্য আক্তারুজ্জামান বাচ্চু। গতকাল ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী রেল স্টেশন, চাইর বাড়িয়া বাজারসহ বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, জনগণের ভোটাধিকার নেই। দেশ আজ একনায়কতন্ত্র, লুট-পাটতন্ত্র চলছে। সরকারের জুলুম, অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। এ সময় বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন মানিক, আমির হোসেন, জামাল উদ্দিন মেম্বার, আবুল কাশেম, আব্দুল লতিফ, আবু সাঈদ, রুহুল আমিন, মীর জাহান, খাইরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মঈনুল হোসেন রুবেল, সুকেন আকন্দ, ইব্রাহিম খলিলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


