ভোলা থেকে- খোকা। ভোলাতে শিশুরা পড়ালেখার হাল ছেড়ে দিয়ে ধরেছেন কর্মজীবনের হাল, সংসার চালাতে নেমে পড়েছে মাঠে। বিভিন্ন সময় লক্ষ করে দেখা যায় শিশু ড্রাইভার দিয়ে চলছে বোরাক অটোরিকশা বিভিন্ন কাভার্ডভ্যানসহ অনেক গাড়ি। অনেক শিশু ড্রাইভার প্রকাশ করেছেন পড়ালেখার হাল ছেড়ে দিয়ে কর্মজীবনের হাল বেঁছে নিতে হয়েছে সংসারে অভাবের কারণে। পড়ালেখা করার ইচ্ছে থাকলেও অর্থের জন্য অনেকেই বঞ্চিত হচ্ছেন শিক্ষা থেকে। আবার অনেকে জানিয়েছেন নিজের ইচ্ছাকৃতভাবে বেঁছে নিয়েছেন পড়ালেখা ছেড়ে কর্ম জীবনকে । শিশু ড্রাইভার দের কে জিজ্ঞাসাবাদ করলে তাদের কি গাড়ি ড্রাইভ করার কোন প্রশিক্ষণ আছে কিনা, তারা এক কথা জানিয়ে দেন বিনা প্রশিক্ষণ ছাড়াই গাড়ি নিয়ে নেমে পড়েছেন রাস্তায়।
বেশ কিছুক্ষণ ভোলা জেলায় বিভিন্ন অঞ্চলে রাস্তায় দাঁড়িয়ে থেকে দেখা যায় ছোট ছোট শিশুরা ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন যাত্রী। এরই মাঝে লক্ষ করে দেখা যায় শিশুর ড্রাইভার ড্রাইভ করা অবস্থায় দুর্ঘটনা সম্মুখ হয়ে পড়েছেন বেশ কয়েকবার। শিশু ড্রাইভার দের গাড়ি দিয়ে নিজের বাসস্থানে নিরাপদে পৌঁছতে পারবে কিনা এমন টাইম জিজ্ঞাসাবাদ করলে দুর্ঘটনা সম্মুখ হয়ে পড়ার গাড়ির যাত্রীদের কে। তারা এক কথাই জানান আমাদের কিছু বলার নেই। শিশুদের কে কেনোই দিয়েছেন গাড়ি চালাতে এ নিয়ে অনেক শিশুর অভিভাবক দের সাথে মোটু ফোনের মাধ্যমে কথা বলতে চাইলে তারা সাংবাদিকদের পরিচয় পাইলে কল কেটে দেন। তাঁদের ভাষা প্রকাশ পাওয়া যায় সাংবাদিকদের সাথে কথা বলতে নারাজ তারা। এদিকে অনেক গাড়ির ড্রাইভার অভিযোগ করেন তাদের প্রশিক্ষণ প্রাপ্ত হলেও পড়তে হয় পুলিশের হাজারো প্রশ্নের মুখোমুখি। অন্যদিকে ৮ থেকে ১২ বছরের শিশুরা প্রশিক্ষণ ছাড়া গাড়ি নিয়ে নেমে পড়েছেন রাস্তায় পুলিশ দেখেও দেখছেন না বলে জানিয়েছেন অনেক গাড়ির ড্রাইভাররা।


