ভোলায় এই প্রথম করোনাই আক্রান্ত হয়েছে দুইজন

ভোলা প্রতিনিধিঃ ভোলা॥ দ্বীপ জেলা ভোলায় এই প্রথম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত দুই জন রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টায় ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে একজন সাড়ে ৮ বছরের কন্যা শিশু।
তার বাড়ি জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে। অপর জন মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ২২ বছরের এক যুবক। স্থানীয় সুত্র জানায় এদের কারোই করোনা লক্ষণ প্রকাশ পায়নি।