ভোলায় ৭ বছরের শিশু ধর্ষণ থানায় মামলা

সংবাদদাতাঃ ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা এলাকায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে সেলিম খন্দকার কে গ্রেফতার করেছে পুলিশ।সেলিম খন্দকারের বিরুদ্ধে শশীভূষণ থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নাম্বারঃ২০,তারিখঃ৩০/০৪/২০২৬,মামলার ধারাঃ৯/১।এলাকার প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সেলিম খন্দকার এনসিপি মনোনীত এমপি পদপ্রার্থী মজনু খন্দকারের পিতা।জানা যায়,গত ২৮শে এপ্রিল আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় ভিকটিম শিশুটি মাঠে খেলতে গেলে অভিযুক্ত সেলিম খন্দকার নানা প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় ও জোরপূর্বক ধর্ষণ করে।ধর্ষিতা শিশুটি অসুস্থ হয়ে পড়লে কান্নাকাটি করতে থাকে।শিশুটির মায়ের জিজ্ঞাসাবাদে বিস্তারিত ঘটনার প্রকাশ পায়।এ বিষয়ে শিশুর বাবা বাদী হয়ে শশীভূষণ থানায় মামলা দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেন।শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃফিরোজ আহমেদ জানান,সেলিম খন্দকারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।এ জঘন্যতম অপরাধের বিরুদ্ধে এলাকাবাসী কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।