ভোলার চর-চটকিমারায় ধান ব্যবসায়ীদের পিঠিয়ে টাকা পয়সা ও ধান ছিনতাই

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার ভেদুরিয়ায় কয়েকজন ধান ব্যবসায়ীকে পিঠিয়ে টাকা পয়সা মোবাইল এবং ট্রলারে বোঝাইকৃত ধান ছিনতাই করেছে নিয়ে যায় সন্ত্রাসীরা।

গতকাল সন্ধ্যায় ভেদুরিয়ার ৭নং ওয়ার্ডের চর-চটকিমারার কোড়ালিয়া নদীতে এঘটনা ঘটে। হামলায় আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হামলায় আহতরা হলেন, মোঃ খলিল (২৫), নাজমুল (১৮), নাঈম (২০), নিজাম (২৮)।

আহতদের সূত্রে জানায়, গতকাল শনিবার বিকেলে ভোলার চর-চটকিমারা এলাকায় কৃষকের ধান ক্রয় করে নদীপথে ট্রলারে নিয়ে রওয়ানা হই। নদীপথে কিছুদুর গেলেই কয়েকজন ডাকাতদল আমাদের ধান বোঝাই ট্রলার থামিয়ে ধান তাদের ট্রলারে উঠায় এবং আমাদেরকে মারধর করে সঙ্গে থাকা ৫৪হাজার একশত টাকা ও মোবাইল নিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

হামলাকারীরা হলেন, ওই এলাকার চর-চটকিমারার মোঃ আল-আমিন, পিতা: হারুন, আবুল কালাম পিতা: মৃত হাশেম, বিল্লাল পিতা: ফারুক কয়াল, মামুনসহ কয়েকজনে এ হামলা চালায় বলে জানাযায়। এদিকে, গত বৃহস্পতিবারও এদেও নেতৃত্বে কালী মুল্লা ব্যাপারীর ট্রলারে হামলা চালিয়ে টাকা পয়সা এবং ধান ছিনতাই করে নিয়ে যায়।

এবিষয়ে মামলা সম্পর্কে জানতে চাইলে, মামলার প্রস্তুতি চলছে।