আল-আমিন এম তাওহীদ ভোলা: ‘‘কালো রাত’’২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস-২০১৯ইং উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫মার্চ) সকাল ১১টার দিকে, ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের মিলনায়তনে এ দিবসটি উদযাপিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক । জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন পিপিএম সেবা। জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোজাইদুল হক ও সেলিম রেজা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, ও সুধীবৃন্দ।
এসময় জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক বলেন, পাকিস্তানি পাক হানাদার বাহিনী ২৫শে মার্চ কালো রাতে বাঙ্গালীদের ওপর ঝাপিয়ে পরে গণহত্যা করেছিল। কিন্তু তারা এতো হত্যা করার পরও এদেশে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধাদের হাত থেকে ছিনিয়ে নিতে পারেনি স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে এদেশের মানুষ সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে। ৩০লক্ষ মা-বোনদের ইজ্জতের বিনিময় আজ আমরা ফিরে পেয়েছি লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধুর জম্ম না হলে এদেশের স্বাধীনতা কখনই সম্ভব হতো না। সেই মহান নেতা জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে এবং দেশের মানুষের অধিকার রক্ষায় শেষ রক্ত বিন্দু দিয়ে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন।


