আল-আমিন এম তাওহীদ ভোলা: প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট ভোলার সুপারিনটেনডেন্ট শিরীন শবনম চৌধুরী ২০১৮ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হওয়ায় ২০১৯-২০ শির্ক্ষাবর্ষের ভোলা পিটিআই এর ডিপিএড শিক্ষার্থীদের পক্ষ থেকে অনাবিল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়।
বৃহস্পতিবার (২৮মার্চ) সকালে ভোলা পিটিআই এর সম্মেলন কক্ষে সহকারী সুপার হারুন অর রশিদের সভাপতিত্বে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা পিটিআই সুপারিনটেনডেন্ট শিরীন শবনম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাইমারি শিক্ষা অফিসার নিখীল চন্দ্র হালদার। প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর প্রমূখ। এছাড়াও পিটিআই এর সকল শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দরাও উপস্থিত ছিলেন।
আয়োজিত অনুষ্ঠানে বক্তারা প্রধান অতিথি ও ভোলা পিটিআই সুপারিনটেনডেন্ট শিরীন শবনম চৌধুরীর ভুয়সী প্রশংসা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ২০২১ সাল বাস্তবায়নে নারী শিক্ষা অগ্রণী ভুমিকা রাখবে।


