আল-আমিন এম তাওহীদ ভোলা: দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের ২০১৯ সালের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা এবং পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮মার্চ) সকালে মহিলা কলেজের হলরুম মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব হযরত মাওলানা মহিবুল্লাহ পীর সাহেব বাটামারা, ভোলা সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার, প্রাক্তণ অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, প্রফেসর ফখরুল আলম, প্রফেসর মো. এনায়েত হোসেন প্রমূখ। এছাড়াও অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিবাবক ও সুধীবৃন্দরাও উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশে শিক্ষার কোন বিকল্প নেই। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবে। ভাল করে পড়া লেখা করে মা-বাবার মুখে হাসিঁ ফুটানোই হলো ভাল শিক্ষার্থীদের মুল লক্ষ্য। দেশ এখন তরুণদের, মেধা বিকাশে আজ তরুণ প্রজম্ম এগিয়ে রয়েছে।
পরে আলোচনা শেষে, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয় ও কলেজের ২০১৯ সালের এইচএসসি পরিক্ষার্থীদের উপহার হিসেবে কলম ও ফাইল দেয়া হয় এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।


