আল-আমিন এম তাওহীদ ভোলা: নানা আয়োজন আর কেক কাটার মধ্য দিয়ে ভোলায় যমুনা টেলিভিশনের ‘‘ভালোবাসার ৫বছর’’ উদযাপিত হয়েছে।
শুক্রবার (৫এপ্রিল) সকালে ভোলা প্রেসক্লাবের মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে এ বর্ষপূর্তি অনুষ্ঠিথ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মীর মোহাম্মাদ সাফিন মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, অভিনাশ নন্দি, অধ্যক্ষ রফিকুল ইসলাম, খাজিদা আক্তার স্বপ্না, রেহানা ফেরদোসি, গৌরাঙ্গ চন্দ্র দে, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন লিটন প্রমূখ। এছাড়াও ভোলা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ ও যমুনা টিভির দর্শকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জহিরুল ইসলাম নকীব বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার অবদান মিডিয়াদেরও রয়েছে। তাদের অক্লান্ত পরিশ্রমে দেশের প্রত্যান্ত অ লে ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করে বিশ্বের দরবারে পৌছে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতায় আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে এর পিছনে বাংলাদেশকে বিশ্বের বুকে উচুঁ করে দাড়ঁ করার অবদান গণমাধ্যম। যমুনা টিভির সংবাদ সব সময়ই দেখি। যেখানে অন্যায়,দুর্ণীতি, অসৎ সেখানে যমুনা টিভি প্রতিবাদ দেখতে পেয়েছি এবং তা দেশবাসির কাছে তুলে ধরেছে।
পরে আলোচনা শেষে র্যালী ও কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়। এছাড়াও বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে যমুনা টেলিভিশন এর ‘‘ভালোবাসার ৫বছর ’’ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার এইচএম জাকির।


