আল-আমিন এম তাওহীদ ভোলা: দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী বিদ্যা-নিকেতন ভোলা সরকারি কলেজের ২০১৯ সালের এইচএসসি পরিক্ষার্থীদের জন্য দোয়া-মাহফিল ও বার্ষিক সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮মার্চ) সকাল ১১টার দিকে ভোলা সরকারি কলেজের হলরুম মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার প্রমূখ। এছাড়াও অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিবাবক ও সুধীবৃন্দরাও উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশ আজ উন্নয়নের ভরপুর তার পাশাপাশি শিক্ষার মানও বেড়েছে। প্রতিটি শিক্ষার্থীদের উচিৎ দেশকে নিয়ে স্বপ্ন দেখা। দেশ ও দেশের মানুষকে ভালবেসে নিজেদের সেই আশার আলো পুরণ করবে। তোমরা ভাল কিছু স্বপ্ন দেখো একদিন পুরন হবেই।
পরে আলোচনা শেষে, সিরাতুন্নবী (সাঃ) এ অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয় ও কলেজের ২০১৯ সালের এইচএসসি পরিক্ষার্থীদের জন্য দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।


