ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার বাপ্তা এলাকার সাচড়া গুচ্ছ গ্রামে সরকারি জমি দখল করার পায়তারা করছে লাইজু বেগম ও গফুর মিঝি বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন সুত্রে জানাযায়, বাপ্তা গুচ্ছ গ্রামের বাসিন্দা মৃত চান মিয়ার ছেলে বৃদ্ধ আব্দুল মতিনকে সরকার বন্ধবস্ত দেয়। ওই জমি লাইজু বেগম ও গফুর মিঝি নামে ব্যক্তিরা তার জমি জোরপুর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে হুমকি দামকিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি অব্যাহত রেখেছে।
জমির মালিক আব্দুল মতিন জানান, জমিটা সরকার বরাদ্ধ দেয় লাইজু নামে মহিলার নামে। লাইজু এলাকায় দেহ ব্যবসা করে তরুণ ও যুব সমাজ ধ্বংশ করায় তার জমি সরকার বরাদ্ধ বন্ধ করে দেয়। লাইজুকে এলাকাবাসি উচ্ছেদ করে দেয়। এরপর আমরা জেলা প্রশাসকের কাছে আবেদন করলে জেলা প্রশাসক বলছে তোমরাই থাকো।
এব্যাপারে অভিযুক্ত লাইজু ও গফুর মিঝির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ক্রয়কৃত সম্পত্তি। গফুর মিঝির কাছে জমিটি বিক্রি করেছি।
এবিষয়ে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন বলেন, জমি সরকারের কেউ দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


