ভোলা প্রতিনিধিঃ গত ১৩ জানুয়ারী প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ন আহব্বায়ক আওলাদ হোসেন হাওলাদারকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনে করে ভোলা ট্রাফিক পুলিশের এ.এসআই শাহে আলম । প্রতক্ষ্যদর্শীরা ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠে।
যুগান্তর সহ দেশের প্রথম শারির বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলগুলোতে ফলাও করে এ সংবাদ প্রচার করার পর ওই বিতর্কিত পুলিশকে সাময়িক বরখাস্ত করেন,পুলিশ প্রশাসন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা ১১টার দিকে বোরহানউদ্দিনের ভোলা-চরফ্যাশন সড়কে মানববন্ধন করেছেন, উপজেলার সর্বস্তরের জনগন। মানববন্ধনে বক্তারা ওই বির্তকিত পুলিশ কর্মকর্তার সাময়িক বরখাস্ত প্রত্যখ্যান করে স্থায়ীভাবে বরখাস্ত সহ কঠিন শাস্তির দাবী জানান । এসময় বক্তরা মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের বর্ননা দিয়ে তারা ক্ষোভে ফেটে পড়েন।
তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে প্রশাসন এর কঠোর পদক্ষেপ গ্রহন না করলে উপজেলাবাসী কঠিন আন্দোলনে যাবেন। তারা অরো বলেন, সারাদেশে পুলিশের অতি উৎসায়ী কিছু সংখ্যক পুলিশ সদস্যের জন্য পুরো পুলিশ প্রশাসন আজ বিতর্কিত হচ্ছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি,এসব পুলিশ সদস্যদের চিহ্নিত করে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। মানববন্ধনে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি জসীমউদ্দিন হায়দার, যুগ্ন সম্পাদক জসিমউদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ন আহাব্বায়ক খোকন সিকদার, পৌর স্বেচ্ছাসেবকলীগ আহব্বায়ক জোহেব হাসান, উপজেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক আব্বাস হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুর ইসলাম, সাধারনা সাম্পাদক পলাশ বিশ্বাস প্রমুখ। এদিকে পুলিশ কতৃক এমন মধ্যেযুগীয় নির্যাতনের বিচার চেয়ে বাংলাদের মানবধিকার চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেছেন নির্যাতিত পরিবারের সদস্যরা।


