রাজধানীর মগবাজারে গত রোববারের বিস্ফোরণে আহত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আরেক ব্যক্তি মারা গেছেন।
মারা যাওয়া ব্যক্তির নাম নুরুন নবী (৩০)। আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৪টায় তিনি মারা যান। আজ সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
তিনি বলেন, আজ ভোর চারটা ১৫ মিনিটে নুরুন নবী মারা যান। বার্ন ইনস্টিটিউটে আরও তিন জন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
গত রোববার সন্ধ্যায় মগবাজারের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নয় জন মারা গেছেন। বিস্ফোরণের ঘটনায় আহত হন দুই শতাধিক মানুষ।


