জাকির হোসেন, সিঙ্গাইর প্রতিনিধি, মানিকগঞ্জঃ ২১-শে ফেব্রুয়ারী মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার সিঙ্গাইর সদর ইউনিয়ন পরিষদ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দুপুর আনুমানিক ৩-টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে। পরিষদের সে সময় দায়িত্বে থাকা মোঃ আব্দুস সামাদ(৩০) জানান,পরিষদে সে সময় কেউ ছিল না। তিনি আরও জানান, দুপুরের খাবার আর নামাজের জন্য সেই সময়ে তিনি বাহিরে ছিলেন।
পরিষদের সামনে মুদি দোকাদার মোঃজুয়েল আলম খান জানান, প্রথমে তিনি পরিষদের পিছনে ধোয়া দেখতে পান এবং তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। সাথে সাথে তিনি পরিষদের সাবেক সচিব রাজা মিয়াকে অবহিত করেন।
সাবেক সচিব জনাব রাজা মিয়া সিঙ্গাইর ফায়ার সার্ভিসকে অবগত করলে- ফায়ার সার্ভিসের সিঙ্গাইর এবং মানিকগঞ্জ ইউনিট যৌথ ভাবে দীর্ঘ দুই ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পরিষদের সচিব রেশমা আক্তারের কাছে আগুন লাগা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, কিভাবে আগুন লেগেছে তা সে জানেন না। তবে তিনি অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানান।
খবর পেয়ে পুড়ে যাওয়া সিঙ্গাইর সদর ইউনিয়ন পরিষদ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিঙ্গাইর কমিশনার ভুমি জনাবা মেহের নিগার সুলতানা পরিদর্শন করেন
সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ জনাব রকিবুজ্জামান জানান, এ বিষয়ে সিঙ্গাইর থানায় সন্দেহ ভাজন অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। যার নং-৩১/৪৯। তবে তদন্তের মাধ্যমে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রকৃত কারন জানা জাবে এবং দোসিদের আইনের আওতায় আনা হবে।


