মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চেয়ারম্যানদের সম্বর্ধনা আলোচনা সভা

নাজমুল আলম: বাংলাদেশ আওয়ামী লীগ ডোমার উপজেলা শাখা নবনির্বাচিত তিনজন চেয়ারম্যানের সংবর্ধনার আয়োজন করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন   প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ ডোমার উপজেলা শাখার সাধারণ সম্পাদক  ডোমার উপজেলা চেয়ারম্যান জনাব তোফায়েল আহমেদ। সভাপতিত্ব করেন আলহাজ্ব করিমুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্য বৃন্দ। আওয়ামী লীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকাপ্রতীক চেয়ারম্যানদের  ফুল দিয়ে বরণ করেন।

পরে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা চেয়ারম্যান জনাব তোফায়েল আহমেদ ডোমার উপজেলা শাখার সাধারণ সম্পাদক।  নবনির্বাচিত চেয়ারম্যান হলেন   জনাব রাসেল রানা ১০ নং  হরিণচড়া  ইউনিয়ন পরিষদ। জনাব ফিরোজ চৌধুরী ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদ। জনাব মাসুম আহমেদ ৮নং ডোমার ইউনিয়ন পরিষদ ডোমার নীলফামারী। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।