মো: রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাগেরহাট জেলা আওয়ামীলীগের সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ বলেন,প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন।মাদক ব্যবসায়ী ও মাদক সেবী কেউ এর হাত থেকে রেহাই পাবার সুযোগ নেই।মাদকের বিরুদ্ধে সকলের ঐক্যমত গড়ে তুলতে হবে।
রোববার বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৯ নং বলইবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্দ্যোগে বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তাব্যে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য প্রত্যাশী জেলা আওয়ালীগ সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ একথা বলেন।
সেকেন্দা আলী বাদসার সভাপতিত্তে ইফতার মাহফিল ও আলোচনা সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক এম এমদাদু হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সাবেক সভাপতি মুসফেকুর রহমান নাহার,জেলা পরিষদ সদস্য কে এম নাছির উদ্দিন, বহরবুনিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার, বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী খান,সাবেক চেয়ারম্যন মোশারেফ হোসেন চাষী,সাবেক চেয়ারম্যন রফিকুল ইাসলাম বাচ্চু,প করন ইউনিয় আওয়ামী সাধারণ সম্পাদক আকবর হোসেন, অধ্যপক মাহাফুজুর রহমান,মুক্তিযোদ্ধা আ:গফফার খান,মুক্তিযোদ্ধা সোহরাফ হোসেন,সাবেক প্রধান শিক্ষক মোতালেব হোসেন খান, প্রধান শিক্ষক আমির হোসেন দুলাল, মেজবা আহম্মেদ মিরাজ,এ বি এম সিদ্দিকুর রহমান,যুবলীগ নেতা সুজন শেখ,রানা,রনি,উপজেলা ছাত্রলীগ সভাপতি ওবায়দুল ইসলাম টিটু, পৗর ছাত্রলীগ সভাপতি মনির হোসেন রাজ্জাক,কলেজ ছাত্রলীগ সভাপতি মো: বায়েজীদ শিকদার, ছাত্রলীগ নেতা সবুজ,জুয়েল, নাজমুল হাসান টিটু ,সাইফুল ইসলাম, সাকওয়াত হোসেন,রাজিব শেখ, সহ বিভিন্ন ইউনিয়নের , রাজনৈতিক নেতৃবৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন সাংবাদিক সহ প্রমুখ।অনুষ্ঠান স ালনা করেন বলইবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান শেখ।
সভায় বক্তরা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম আরো এগিয়ে নেয়ার জন্য আসছে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।


