জেলা প্রতিবেদকঃ মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
জানা গেছে, কালকিনি উপজেলার ওই নারীর করোনা উপসর্গের খবর পেয়ে স্বাস্থ্য সহকারীরা তাকে শুক্রবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আল বিধান মোহম্মদ সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন।
মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, তার মধ্যে করোনার উপসর্গ রয়েছে বলে সন্দেহ হয়েছিল। শনিবার সকালেই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে, করোনার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।


