মাদারীপুরে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধিঃ ‘বিতর্ক মানে যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ এই শ্লোগনকে সামনে রেখে মাদারীপুরে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ইউনাইটেড ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে আলহাজ্ব আমিন উদ্দিন হাই স্কুল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন ইউনাইটেড ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয় দলনেতা মাহমুদুল হাসান।

বৃহষ্পতিবার সকাল ৯টায় আলহাজ্ব আমিন উদ্দিন হাই স্কুল মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। এর আগে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রতিযোগিতায় জেলার ৮টি বিদ্যালয় অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগের নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও আলহাজ্ব আমিন উদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেন পিলু, প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে থাকা মাদারীপুর জেলা নজরুল সংগীত শিল্পী পরিষদের সহ-সভাপতি সুবল বিশ্বাস ও ‘দেশের মাটি’ পত্রিকার সম্পাদক, আবৃত্তি ও উপস্থাপনা সংগঠণ ‘মাত্রা’র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ সুমন এবং মাদারীপুর জেলা উন্নয়ন-সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক বেলাল রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহৃদ সমাবেশ মাদারীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হক। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সমন্বয়ক ছিলেন সমকালের জেলা প্রতিনিধি সাগর হোসেন তামিম। মডারেটরের দায়িত্ব পালন করেন সুহৃদ সমাবেশের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুহৃদ সমাবেশের সদস্য সিরাজ হোসেন মুন্সী, সাংবাদিক সাব্বির হোসাইন আজিজ ও শিক্ষক ইসমাইল হোসেন, আখতারুজ্জামান, আলী আব্বাস, সবিতা চক্রবর্তী প্রমুখ।

প্রতিযোগিতায় জেলায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ইউনাটেড ইসলামিয় সরকারী উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আমিন উদ্দিন হাই স্কুল, সামসুন্নাহার ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়, মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়, কেডিডি উচ্চ বিদ্যালয়, বাজিতপুর উচ্চ বিদ্যালয়, কুলপদ্ধি উচ্চ বিদ্যালয় ও ঘটরচর বহুমুখী উচ্চ বিদ্যালয়।