মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা

জেলা প্রতিবেদকঃ মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক-নসিমনের সংঘর্ষে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাটের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মস্তফাপুর হাইওয়ে পুলিশ এসে ট্রাক ও নসিমন জব্দ এবং মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- নিহত নসিমন চালক সোহেল মুন্সী (৩৮) জেলার সদর উপজেলার মিঠাপুর গ্রামের শাহজাহান মুন্সীর ছেলে এবং পেঁয়াজ ব্যাবসায়ী সেলিম খলিফা উত্তর দুধখালি ইউনিয়নের নূর উদ্দিন খলিফার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে টেকেরহাটের ফুলতলা এলাকায় রাস্তার পাশে থামানো গ্যাস বোঝাই একটি ট্রাকের পেছনে এসে মাদারীপুর থেকে আসা একটি নসিমন ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই নসিমনের চালকসহ দুইজন মারা যায়।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দ্বীন মোহাম্মাদ জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং গাড়ি দুটি জব্দ করা হয়। এসময় সেলিম খলিফার কাছে সাড়ে ১৮ হাজার টাকা পাওয়া যায়। যা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।