মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চরমুগরিয়া মার্চেন্টস স্কুল সংলগ্ন মাঠে বৃহস্পতিবার রাতে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার রইছ উদ্দিন, পৌর কাউন্সিলর খলিলুর রহমার বেপারী। খেলায় কলেজ রোড ক্রীড়াচক্র জয়লাভ করে। কিং কাজী একাদশ রানাস অফ ট্রফি জিতে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম.আর মর্তুজা। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন তামিম। এসয়ম অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সাংবাদিক কল্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল রিজভী, অর্থ সম্পাদক সাব্বির হোসেন আজিজ, আইন সম্পাদক রিপন মাল্লিক, ধর্মীয় সম্পাদক আরাফাত হাসান, সদস্য মো.সালাউদ্দিন, জাহিদ হাসান প্রমুখ।


