মানবতার মাতৃসদনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি

দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। কবির এ আবেদন অরণ্য সৃষ্টির জন্য। কারণ অরণ্য জীবনের মতই প্রয়োজনীয়। আর এ প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে দেশে বনায়নের মাধ্যমে বনজ সম্পদ বৃদ্ধিতে মানবতার মাতৃসদনের উদ্যোগে এক হাজার বৃক্ষের চারারোপন কার্যক্রম শুরু হয়েছে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার ধারে ও পতিত জমিতে বৃক্ষরোপন করা হবে। মানবতার মাতৃসদনের প্রতিষ্ঠাতা সভাপতি মো শফিকুল ইসলাম শফিক বলেন, দেশের সর্বত্র অনাবদি জায়গায়, বাধের উপর, রাস্তার পাশে, স্কুল-কলেজে, অফিস-আদালতে এবং বাড়ি-ঘরের আশেপাশে বৃক্ষরোপনের সর্বাত্মক প্রচেষ্টা চালালে প্রাকৃতিক ভারসাম্য এবং পরিবেশ দুষণ থেকে দেশ রক্ষা পাবে।
মানবতার মাতৃসদনের বৃক্ষরোপন কর্মসূচি বাস্তাবায়নে কেন্দ্রিয় কার্যনিবাহী পরিষদের সহ-সভাপতি রায়হান মাহমুদ, সাধারন সম্পাদক শামীম হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম। রাজবাড়ী জেলা ইউনিটের সভাপতি হাসান আলী, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মোল্যা হাসান, সহ-সাধারণ সম্পাদক জনাব আলী সহ সংস্থার সকল সহযোদ্ধাগণ সর্বাত্মক সহযোগিতা করেন।