মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: মানিক হোসেন (১৮) পিতা-মো:আনোয়ার হোসেন, মাতা:- মোছা: মরিয়ম বেগম, গ্রাম: সাতনালা ইউনিয়নের বিষ সরকার পাড়া, পোষ্ট: তারকশাহার হাট, থানা:- চিরিরবন্দর, জেলা:-দিনাজপুর। সে গত ১৩ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার সময় তার নিজ বাড়ি হতে রাণীরবন্দর সুইয়ারী বাজারের উদ্দ্যেশে বের হয়ে যায়। তার পর থেকে প্রতিবন্ধী মানিকের কোনো সন্ধান মেলেনি।
সে জন্ম থেকে মানসিক ও বাক-প্রতিবন্ধী ছিলো। তার বাম পায়ে পোড়ার চিহ্ন রয়েছে। মানিক বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিলো চেক প্রিন্টের শার্ট ও কালো রঙের পুলপ্যান্ট। ছেলেটির সন্ধান পেলে ০১৭৪৯১০১২৩৫- মোবাইল নং এ জানানোর জন্য অনুরোধ করা গেলো।


