শাহাদুর রহমান, মানিকগঞ্জ: করোনার সংক্রমন প্রতিরোধে বহিরাগতদের এলাকায় প্রবেশে নিষেধ করায়, একজন দিনমজুর বৃদ্ধের ওপর হামলা করেছে বহিরাগত যুবকরা। শনিবার (১৮ এপ্রিল) রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের বাছট মুকদমপাড়া গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
বাছট এলাকার যুব সমাজ ও সচেতন জনগনকে নিয়ে করোনা ইস্যুর শুরু থেকেই কাজ করে আসছিলেন হামলার শিকার আমজাদ আলী । শনিবার রাত আনুমানিক ৮ টার দিকে, বহিরাগত যুবকরা সংঘবদ্ধভাবে মুকদমপাড়া গ্রামে প্রবেশ করতে চাইলে তাদেরকে বাঁধা দেওয়ায় আমজাদ আলী হামলার শিকার হয়েছেন বলে জানান এলাকাবাসী।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিয়া বলেন, এ ঘটনায় আমজাদ আলী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


