মানিকগঞ্জের সিংগাইরে প্রয়াত “কালাচাঁন” স্মৃতি ফুটবল ট্রুনামেন্ট-২০২০ অনুষ্ঠিতঃ

জাকির হোসেন, সিংগাইর প্রতিনিধি,মানিকগঞ্জঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের, তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রয়াত কালাচাঁন স্মৃতি ফুটবল ট্রুনামেন্ট ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
৩০/০১/২০২১-ইং রোজ শনিবার বিকেল ৩:৩০ মিনিটে শুরু হওয়া উক্ত খেলায় পূর্ণ সময় পার করে “রহমত আলী স্পোর্টিং ক্লাবকে” ৩-০ গোলে পরাজিত করে “গোবিন্দল ফুটবল একাদশ” বিজয় অর্জন করে। খেলায় পুরস্কার  হিসেবে ছিলো দুটি মোটর সাইকেল। কয়েক হাজার দর্শক ছিল, মাঠের চারপাশে দাঁড়ানোর মত তিল পরিমাণ জায়গা খালি ছিল না। দুপুর গড়ার সাথে সাথে ফুটবল প্রীয় দর্শকেরা যে যার জায়গা নিয়ে কেউ বসে, কেউ দাঁড়িয়ে আবার কেউবা স্কুলের ছাঁদে অবস্থান নেয়।
বিজয়ী গোবিন্দল ফুটবল একাদশকে পালসার ১৫০ সি সি ও রানার আপ রহমত আলী স্পোর্টিং ক্লাবকে টি,ভি,এস ১০০ সি সি মোটর সাইকেল দুটি পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কন্ঠশিল্পী ও শিক্ষা দূত জনাবা মমতাজ বেগম (এম,পি), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য মানিকগঞ্জ -২।
এছাড়া বিশিস্ট্য শিল্পপতি ও দানবীর জনাব মোঃজাহিদ আহম্মেদ টুলু সহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সকল অঙ্গ সঙ্গঠনের বিশিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।