মানিকগঞ্জের সেলফি -পরিবহন আবারো কেড়ে নিল যুবকের প্রাণ 

মোঃ মাহাবুব আলম তুষার: মানিকগঞ্জ সদর থানার মুলজান অঞ্চলে গতকাল বেলা ১:০০ ঘটিকায় পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহন এবং মানিকগঞ্জ থেকে বানিয়াজুরী বাইক আরোহী হরিপদের ছেলে গণেশ শীল(৪৫) কে সেলফি পরিবহন বিপরীত দিক থেকে এসে রং সাইড হয়ে আরোহী গণেশ শীল কে সামনাসামনি পিষে দেওয়ার চেষ্টা করে ৷ কিন্তু ভাগ্যক্রমে গণেশ শীল বাসের নিচে পড়ে যায় এবং বাসটি মোটরবাইকে সম্পূর্ণভাবে পিষে চলে যায় ৷ স্থানীয় লোকজন তাকে ধরাধরি করে মানিকগঞ্জ সদর হসপিটালে ভর্তি করে কিন্তু তার অবস্থা বেগতিক হওয়ার কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির জন্য রেফার করে দেন ৷ সাথে সাথে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় ৷
কিন্তু শেষ রক্ষা হল না ৷ সন্ধ্যা মুহূর্তে খবর আসলো গণেশ শীল আর নেই ৷ এদিকে স্থানীয় লোকজন অভিমানে সূরে বারবার প্রশ্ন ছুড়তে থাকে, সেলফি পরিবহন গ্রুপ কি আদৌ সংশোধন হবে না ? এদেরকে কেউ কি সংশোধন করতে পারবে না ? কিন্তু ,আশ্চর্যের বিষয় এইযে, সাধারণ মানুষের প্রশ্নের জবাব কারো দেয়ার ক্ষমতা নেই ৷ ক্ষমতা নেই গণেশ শীল এর সন্তানদের প্রশ্নের জবাবে যে ,“বাবাকে কারা মেরে ফেলেছে? ” ক্ষমতা নেই পিতা হরিপদের প্রশ্নের জবাব দেয়ার যে, আমার বাপজান কে ওরা কেন হত্যা করল ?
অপেক্ষায় আছে সাধারণ মানুষ ৷ কবে হবে এর সমাধান ৷